ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

পুঠিয়ায় বালুভর্তি ট্রাক বাজারে ঢুকে নিহত ৫

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:১২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:১২:০৩ অপরাহ্ন
পুঠিয়ায় বালুভর্তি ট্রাক বাজারে ঢুকে নিহত ৫ পুঠিয়ায় বালুভর্তি ট্রাক বাজারে ঢুকে নিহত ৫
সাতসকালে রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাক বাজারের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রায়হান জলিল (৪৫)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে, অর্থাৎ ৭টা ৫৫ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুঠিয়া ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। নিয়ন্ত্রণ হারানো বালুবাহী ট্রাকটি সরাসরি বাজারের ভেতরে ঢুকে পড়ায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের আরেকটি ইউনিট যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাজার এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ব্যপারে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ ফরিদুল ইসলাম জানান, আমার কাছে অফিসিয়াল তথ্য দূর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের তথ্য সঠিক হলেও এই তথ্য অফিসায়াল ভাবে আমার কাছে আসেনি। দূর্ঘটনা পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সকাল থেকেই যাবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার