ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর খেতুরী ধামে তিরোধান উৎসবে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৯ বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর... ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো ‘আমি আলিয়া বা দীপিকা নই’! পুরুষকেন্দ্রিক ছবির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্‌টে নগরীর তালাইমারীতে মাদকসহ শাশুড়ী-জামাই গ্রেফতার মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার প্রাথমিকের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার সংগীতশিল্পী আসিফ আকবর মামলা করলেন পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইন উদ্ধার

গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথিউ মিলার

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:৫৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:৫৭:৫৯ অপরাহ্ন
গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথিউ মিলার গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথিউ মিলার
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ছিলেন ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার (২ জুন) একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে।

বাইডেন প্রশাসনের শেষ দুই বছর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী মিলার স্কাই নিউজকে একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’

মিলার বলেন, ‘আমি মনে করি না এটা গণহত্যা। কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মিলার বলেন, ‘যুদ্ধাপরাধ সংঘটনের বিষয়ে দুটি ভাবে চিন্তা করা যায়। প্রথমত, রাষ্ট্র যদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি গ্রহণ করে বা এমনভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে সহায়তা করে। রাষ্ট্র কি যুদ্ধাপরাধ করছে?

স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র আরও বলেন, ‘গাজা প্রসঙ্গে এটি একটি উন্মুক্ত প্রশ্ন বলে আমি মনে করি। তবে এটা প্রায় নিশ্চিত যে কিছু একক ঘটনা ঘটেছে যেগুলো যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা, যুদ্ধাপরাধ করেছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের

হকারদের পুনর্বাসনে পরিত্যক্ত দোকান ব্যবহারের উদ্যোগ: রাসিক প্রশাসক রিটনের