ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

রাজশাহীতে ভেকু মেশিনে পিষ্ট করে তরুণ হত্যা: আসামি বিপ্লব গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৬:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৬:৩৫:২৯ অপরাহ্ন
রাজশাহীতে ভেকু মেশিনে পিষ্ট করে তরুণ হত্যা: আসামি বিপ্লব গ্রেফতার রাজশাহীতে ভেকু মেশিনে পিষ্ট করে তরুণ হত্যা: আসামি বিপ্লব গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে এক তরুণ কৃষককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ১২টায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-১০, ফরিদপুরের যৌথ বাহীনির সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি  পরে তাকে রাজশাহী জেলার মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।

মামলার বরাত দিয়ে আরও জানান, নিহত আহমেদ জুবায়ের (২২) রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বড় পালশা গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে। গত (১৭ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে মসজিদের মাইকে জোরপূর্বক জমিতে পুকুর খননের ঘোষণা দেওয়া হলে রফিকুল ইসলাম ও তার ছেলে আহমেদ জুবায়ের ঘটনাস্থলে যান।

ওই দিন রাত পৌনে ৯টার দিকে তারা মোহনপুর থানাধীন পালশা পূর্ব বিল এলাকায় নিজেদের জমিতে গিয়ে দেখতে পান, কয়েকজন ব্যক্তি ভেকু মেশিন দিয়ে তাদের জমিসহ আশপাশের জমিতে পুকুর খনন করছে। এ সময় জমিতে পুকুর খননের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে আহমেদ জুবায়ের পুকুর খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে ভেকু মেশিনের সাহায্যে টেনে চাকার সামনে ফেলে দেয় এবং তার শরীরের ওপর দিয়ে মেশিন চালিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আহমেদ জুবায়েরকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ১১, তাং-১৮ ডিসেম্বর ২০২৫)।

ওই মামলায় অবশেষে বুধবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ১২টায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা