ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

নগরীর পবা থানা ও কাটাখালি থানার অভিযানে মাদক সহ গ্রেফতার-৩

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৫:৪৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৫:৪৬:৫৫ অপরাহ্ন
নগরীর পবা থানা ও কাটাখালি থানার অভিযানে মাদক সহ গ্রেফতার-৩ নগরীর পবা থানা ও কাটাখালি থানার অভিযানে মাদক সহ গ্রেফতার-৩
রাজশাহী নগরীর পবা থানা ও কাটাখালি থানার পৃথক অভিযানে এ্যালকাহোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো: হাসিবুল হাসান (২১), মোহাম্মদ আলী (২৮) এবং তারিক মোহাম্মদ মনিম (৩২), হাসিবুল বগুড়া জেলার সদর থানার পূর্ব পালসা গ্রামের নুর আলম সরকারের ছেলে, বর্তমানে নগরীর নওহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। মোহাম্মদ আলী চারঘাট থানার সারদা থানাপাড়া গ্রামের মোঃ বাবুল আলীর ছেলে এবং তারিক মোহাম্মদ মনিম একই থানার মিয়াপুর গ্রামের মোঃ ইব্রাহিম খলিলের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ২২টার দিকে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: রাজিবুল করিম ও তার টিম রাজশাহী টু নওগাঁ মহাসড়কের নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে এ্যালকাহোল বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত হাসিবুলকে আটক করে। এসময় তার ভাড়া বাসা তল্লাশি করে ১২০ বোতলে মোট ১২ লিটার এ্যালকাহোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হাসিবুল জানায় সে DEEPLAID LTD. এর একজন মেডিকেল প্রমোশন অফিসার। জব্দকৃত আলামত সমূহের চালান, ভাউচারসহ অন্যান্য কাগজপত্র প্রদর্শন করতে বললে সে কোন কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই। সে আরও জানায় জব্দকৃত এ্যালকাহোল মো: শফিকুল ইসলাম পলাশ নামের একজন মাদক ব্যবসায়ী তাকে সরবরাহ করেছে। গ্রেপ্তারকৃত হাসিবুলের ফোনের মাধ্যমে শফিকুলের সাথে যোগাযোগ করলে সে এ্যালকাহোল সরবরাহের কথা স্বীকার করেন এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে না এসে পলাতক রয়েছে। 

অন্যদিকে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে নগরীর কাটাখালি থানা পুলিশের এসআই মোঃ নাদিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স কাটাখালি থানার শ্যামপুর আজিজুলের মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল যোগে আগত ০২ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আসতে দেখলে তাদের থামিয়ে দেহ তল্লাশি করে মোহাম্মদ আলীর কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তার সাথে থাকা তারিককে আটক করেন এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি