ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মতিহারে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১১:৩৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১১:৩৪:২৫ অপরাহ্ন
মতিহারে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর মতিহারে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর
রাজশাহী নগরীর মতিহার থানার স্বেচ্ছাসেবক দলের এক নেতা দুর্জয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ নাইমুর রহমান দুর্জয় জানান, স্থানীয় একটি ঘটনায় থানায় অভিযোগ দায়েরকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এবং সেই জেরেই তার বসতবাড়িতে হামলা চালিয়েছে। এ সময় ঘরের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জাহাজঘাট ঈদগাহ মাঠে প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার পর যুবকের বোন বাদী হয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চলে যাওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) অশিত জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে মারধরের অভিযোগ তদন্তে এলাকায় গিয়েছিলেন তিনি। তদন্ত করে ফিরে আসার পরে রাতে হামলার খবর শুনেছেন। তিনি বলেন, আইন হাতে তুলে নিতে কেউই পারে না। অভিযোগ পেলে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড