ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

কালো টাকা বৈধ করার সুযোগ সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ: সিপিডি

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:২৪:২৩ অপরাহ্ন
কালো টাকা বৈধ করার সুযোগ সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ: সিপিডি ছবি: সংগৃহীত
বাজেটে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেয়া উচিত জানিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু কালো টাকা বৈধ করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
 
বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করার দাবি জানিয়ে ফাহমিদা বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। তাতে যারা নিয়মিত নৈতিকভাবে কর দেন তাদের নৈতিকতাতে আঘাত করা হয়েছে। এতে বৈধপথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। তাছাড়া এই পদক্ষেপে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলেও মনে হয় না।’
 
আগামী অর্থবছরের মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে জানিয়ে ফাহমিদা বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৮.৯ শতাংশ বাড়াতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন রয়েছে।
 
এলএনজিতে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিডি। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এলএনজি আমদানিতে ব্যয় কমবে। সাধারণ মানুষ এবং শিল্প উদ্যোক্তারা আমদানি ব্যয় কমার সুফল পাবে বলেও জানান ফাহমিদা খাতুন। তিনি আরও বলেন, ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে রাখা এই প্রস্তাবে ক্ষুদ্র আমানতকারীরা উপকৃত হবে।
 
ফাহমিদা খাতুন বলেন, তামাকপণ্যে ২.৫ শতাংশ সারচার্জ আরোপ সঠিক সিদ্ধান্ত। এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করায় সরাসরি ভোক্তা পর্যায়ে দাম কমবে। কৃষি খাত থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। এই প্রস্তাব কৃষককে স্বস্তি দিবে।
 
এসময় জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাবকে স্বাগত জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত