ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭

নিয়ামতপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৮:২৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৮:২৯:০৬ অপরাহ্ন
নিয়ামতপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত নিয়ামতপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে  বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী  আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুইটি পৃথক স্থানে উপজেলা বিএনপি ও এলাকাবাসীর উদ্যােগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

দুটি  জানাজায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বেলা দুইটায়  উপজেলার রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  গায়েবানা  জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, উপজেলা তাঁতী দলের সভাপতি মামুনুর রশীদ, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামসুল আলমসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী। 

বেলা সাড়ে চারটায়  উপজেলার সদরের নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়  মাঠে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক নূরে আলম সুজা, সহ-সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনজুর রহমান, বাংলাদেশ জামায়াতী ইসলামী উপজেলা শাখার  আমির আফজাল হোসেন  প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি