ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে ৩৯০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে ১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার -২৬ ৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা জেল্লাদার ত্বক, থাকবে না বলিরেখা, ক্রিমের বদলে গ্লুটাথিয়োনে বাড়ছে ভরসা নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী

বগুড়ায় ব্যবসায়ী পিন্টু আকন্দ হত্যা মামলার পলাতক সন্দেহভাজন আসামি সজিব গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:২২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:২২:৪০ পূর্বাহ্ন
বগুড়ায় ব্যবসায়ী পিন্টু আকন্দ হত্যা মামলার পলাতক সন্দেহভাজন আসামি সজিব গ্রেপ্তার বগুড়ায় ব্যবসায়ী পিন্টু আকন্দ হত্যা মামলার পলাতক সন্দেহভাজন আসামি সজিব গ্রেপ্তার
বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় আলোচিত ব্যবসায়ী মো. পিন্টু আকন্দ হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি মো. সজিব (৩২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১২, সিরাজগঞ্জের যৌথ আভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর বগুড়া বাসস্ট্যান্ড এলাকার লোটো শোরুমের মালিক ব্যবসায়ী মো. পিন্টু আকন্দকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। অপহরণের প্রায় দুই ঘণ্টা পর আদমদীঘি উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে একটি পরিত্যক্ত মাইক্রোবাসে তার মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় ৫ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৪; তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫; ধারা ৩৬৪/৩০২/৩৪, দণ্ডবিধি ১৮৬০।

মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। নজরদারির এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন পলাতক আসামি মো. সজিব চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সজিব বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ডিমশহর এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি