ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

দেশবাসীর হৃদয়ে চির অম্লান, আপোষহীনতার প্রতীক 'বেগম খালেদা জিয়া'

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১২:০৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১২:০৫:০৬ পূর্বাহ্ন
দেশবাসীর হৃদয়ে চির অম্লান, আপোষহীনতার প্রতীক 'বেগম খালেদা জিয়া' দেশবাসীর হৃদয়ে চির অম্লান, আপোষহীনতার প্রতীক 'বেগম খালেদা জিয়া'
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, বাংলাদেশ আজ হারালো তার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়াকে।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহবায়ক আবু সাইদ চাঁদ, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস ছামাদ, নুরুজ্জামান খান মানিক, রোকুনুজ্জামান আলম, মোঃ গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম, তাজমুলতান টুটুল, সদর উদ্দিন, আলী হোসেন, আব্দুর রাজ্জাক, শাহাদাৎ হোসেন, জাকিরুল ইসলাম বিকুল, তোফায়েল আহমেদ রাজুসহ জেলা বিএনপির সকল সদস্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

বেগম খালেদা জিয়ার এই প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি প্রতিকূল সময়ে দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন। কারাবরণ, অসুস্থতা ও নানা নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথানত করেননি। তাঁর বিয়োগের মাধ্যমে একটি আপোষহীন ইতিহাসের অবসান হলো।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল অগ্রভাগে উচ্চারিত হবে। সংকটকালে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক।

আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবার ও দেশবাসীকে এই গভীর শোক সইবার শক্তি দান করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি