ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার

পুঠিয়ায় নাশকতার প্রস্তুতিকালে জেলা যুবলীগ নেতা উইলিয়াম গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১১:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১১:৫৬:১৮ অপরাহ্ন
পুঠিয়ায় নাশকতার প্রস্তুতিকালে জেলা যুবলীগ নেতা উইলিয়াম গ্রেপ্তার পুঠিয়ায় নাশকতার প্রস্তুতিকালে জেলা যুবলীগ নেতা উইলিয়াম গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সেনভাগ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাসির উদ্দিন উইলিয়াম (৫২)। তিনি রাজশাহী জেলা যুবলীগের শিক্ষা ও প্রকাশনা সম্পাদক। পাশাপাশি তিনি সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ছাড়া তিনি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, নাসির উদ্দিন উইলিয়াম পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মনির উদ্দিনের ছেলে। অতীতে তিনি পুঠিয়া উপজেলা ছাত্রলীগ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুঠিয়া থানার পুলিশ জানায়, নাসির উদ্দিন উইলিয়াম দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করার সঙ্গে জড়িত ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,‘বিগত সরকারের সময় উইলিয়াম এলাকায় প্রভাবশালী ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নাশকতার প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪