ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে, বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৬:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৬:৪৫:৪৬ অপরাহ্ন
রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে, বিভাগীয় কমিশনার রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে, বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, সরকারি দপ্তরে আমরা অনেক কাজই করি যা আমাদের রুটিন দায়িত্ব। এ রুটিন দায়িত্বের বাইরে আমাদের কিছু আইকনিক কাজ করতে হবে। এ অঞ্চলের জন্য উপযুক্ত বিষয় নির্বাচন করে তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যেন সেটা এ বিভাগের জন্য মডেল হতে পারে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।

আমরা আমাদের নিজ নিজ দায়িত্বের অংশ হিসেবে নির্বাচনের প্রচারণা অব্যাহত রাখবো। তিনি নির্বাচন কেন্দ্রিক কাজ কর্মে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

ডিপিপি অনুসারে মডেল মসজিদের উপকরণসমূহ বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে তিনি বলেন, কোনো কোনো মডেল মসজিদে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। এদিকে লক্ষ্য রেখে এসির ব্যবহার কমাতে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এক জেলার সার অন্য জেলাতে যেন না যায় এবং সার ডিলাররা তাদের ঘোষিত স্থানের বাইরে অন্য কোথাও যেন সার মজুত না করে তা মনিটরিং করতে তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করেন। বিআরটিএ’র প্রতিনিধিকে উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে সেচ নিশ্চিত করতে এবং সড়ক মেরামতের কাজ দ্রুততম সময়ে করতে তিনি সড়ক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধানগণ সরাসরি এবং আট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত থেকে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সভায় তুলে ধরেন।

এর আগে সমন্বয় সভার শুরুতে বিভাগীয় কমিশনার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তাঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন