ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাজশাহী নগরীতে নারী-সহ ৩ কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৬:৪৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৬:৪৩:০৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে নারী-সহ ৩ কারবারি গ্রেফতার রাজশাহী নগরীতে নারী-সহ ৩ কারবারি গ্রেফতার
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলপুকুর ও বায়ালিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫), সে নগরীর বেলপুকুর থানার ভড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা। মোঃ সাইফুল ইসলাম (৩২), সে সাইফুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে বোয়ালিয়া থানার ভাটাপুকুর এলাকায় বসবাস করে, ও মোঃ ইমরান নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার বাসিন্দা।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, সোমবার সন্ধ্যায় বেলপুকুর থানার ভড়য়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তুফানীকে আটক করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থেকে সাইফুলকে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ আটক করা হয়। একইদিন মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ট্যাপেন্টাডল-সহ ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা এবং ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা স্বীকার করে জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক কাছে রেখেছিল তারা।  এ ব্যপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
 
নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে  তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম