ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

বাঘা বিজিবি’র অভিযানে ৩০০ পিস ইয়াবা জব্দ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৪:১৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৪:১৪:০৩ অপরাহ্ন
বাঘা বিজিবি’র অভিযানে ৩০০ পিস ইয়াবা জব্দ বাঘা বিজিবি’র অভিযানে ৩০০ পিস ইয়াবা জব্দ
 

বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা জব্দ

রাজশাহীর বাঘা সীমান্তে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১ বিজিবি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বাঘা উপজেলার মীরগঞ্জ বিওপি এলাকা এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১বিজিবি এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র সদস্যরা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একটি আম বাগানের ভেতরে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৪টায় বিজিবির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই আম বাগানে নিবিড় তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে একটি আম গাছের গোড়ার মাটির শিকড়ের ভেতরে লুকানো অবস্থায় একটি নতুন পলিথিন ব্যাগ পাওয়া যায়। ওই পলিথিনের ভেতর থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত এই ইয়াবা বর্তমানে বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার