ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

নিয়ামতপুরে খড়ের গাদায় আগুন, নেভাতে গিয়ে একজন দগ্ধ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:৪২:২৮ অপরাহ্ন
নিয়ামতপুরে খড়ের গাদায় আগুন, নেভাতে গিয়ে একজন দগ্ধ নওগাঁর নিয়ামতপুরে এক কৃষকের তিনটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক কৃষকের তিনটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক দগ্ধ  হয়েছেন। খবর পেয়ে  ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে দুই লাখ ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক দাবি করেছেন। 
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর)  রাত নয়টার দিকে উপজেলার কানইল ডাঙ্গাপাড়া গ্রামে সগেন দাসের খড়ের গাদায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  তাঁর অভিযোগ, 'শত্রুতামূলকভাবে'  এ আগুন লাগানো হয়েছে। এতে তাঁর ৩০ বিঘার খড়  পুড়ে গেছে।
আগুনে দগ্ধ যুবকের নাম মিঠন দাস (৩২)। তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আমন ধান মাড়াই করে বাড়ির খলিয়ানে তিনটি খাদা করে রেখেছিলেন কৃষক সগেন দাস। গতকাল রাত নয়টার দিকে স্থানীয়রা  হঠাৎ খড়ের গাদায় আগুন দেখতে পায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মিঠন দাস নামে এক যুবক আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
সগেন দাসের ছেলে সঞ্জয় দাস বলেন, 'ধান মাড়াই করে খড়গুলো তিনটি  গাদা করে রাখা হয়েছিল। গাদার খড়গুলো সারাবছর গরুকে খাওয়ানো হয়। অবশিষ্ট খড় বিক্রি করা হয়। আগুনে সব পুড়ে গেছে। গরুগুলোকে এখন কি  খাওয়াবো সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।' তিনি বলেন, "আগুন লাগার ধরন দেখে মনে হচ্ছে কেউ 'শত্রুতামূলকভাবে' আগুন লাগিয়েছে।"
 
নিয়ামতপুর  ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, তাঁরা রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 
ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান।  সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের