ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্রের শোক

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০১:৪০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:৪০:৩৪ অপরাহ্ন
খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্রের শোক ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে।’ শোকবার্তায় তাঁর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলা হয়, ‘বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের উন্নয়নে তাঁর নেতৃত্ব ছিল অগ্রণী।’

এদিকে এক শোকবার্তায় বাংলাদেশে ফ্রান্স দূতাবাস জানায়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স গভীর শোক প্রকাশ করছে।’ শোকবার্তায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলা হয়, তিনি বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তাঁর পরিবার, রাজনৈতিক দল ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানানো হয়।

এছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কানাডা। ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশন এক শোকবার্তায় মরহুমার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছে, এই কঠিন সময়ে তাঁর পরিবার শোক সইবার শক্তি ও ধৈর্য লাভ করবে—এমন প্রত্যাশা কানাডার।

অন্যদিকে, অস্ট্রেলিয়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশন এক শোকবার্তায় জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০