ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

রাজশাহীর ছয় আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০১:৩৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:৩৭:১৭ অপরাহ্ন
রাজশাহীর ছয় আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন প্রার্থী। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ৬ জন, রাজশাহী-২ (সদর) আসনে ৯ জন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৭ জন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ৪ জন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৮ জন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীফ উদ্দীন এবং জামায়াতে ইসলামীর থেকে মুজিবুর রহমান। রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টি থেকে সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ ফজলুল করিম, এলডিপি থেকে ওয়াহেদুজ্জামান, বাংলাদেশ লেবার পাটি থেকে মেজবাউল ইসলাম, নাগরিক ঐক্য থেকে মোহাম্মদ সামছুল আলম, স্বতন্ত্র থেকে শাহাবুদ্দিন এবং সালেহ আহমেদ। রাজশাহী-৩ আসনে বিএনপি থেকে জমা দিয়েছেন এ্যাড. শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি থেকে আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ফজলুর রহমান, আমজনতার দল থেকে সাইদ পারভেজ, স্বতন্ত্র থেকে শাহাবুদ্দিন ও হাবিবা বেগম।

রাজশাহী-৪ আসনে বিএনপি থেকে ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতে ইসলামী থেকে আব্দুল বারী সরকার।

রাজশাহী-৫ আসনে বিএনপি থেকে অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী থেকে পুঠিয়া উপজেলার আমির মাওলানা মনজুর রহমান। রাজশাহী-৬ আসনে বিএনপি থেকে আবু সাইদ চাঁদ ও জামায়াতে ইসলামী থেকে নাজমুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু