ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

শরীরে 'সুপার ভিটামিন' বি১২-এর ঘাটতি কমাতে পাতে রাখুন এসব খাবার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন
শরীরে 'সুপার ভিটামিন' বি১২-এর ঘাটতি কমাতে পাতে রাখুন এসব খাবার ফাইল ফটো
সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে ক’টি পুষ্টিগুণ আমাদের শরীরে অপরিহার্য, তার মধ্যে অন্যতম হল ভিটামিন বি১২। স্নায়ুর সতেজতা ধরে রাখা থেকে শুরু করে শরীরে রক্ত তৈরি, প্রতিটি পদক্ষেপে এই ভিটামিনের ভূমিকা অনস্বীকার্য। অথচ পরিসংখ্যান বলছে, আমাদের দেশের এক বিশাল অংশ মানুষ অজান্তেই এই ভিটামিনের অভাবে ভুগছেন।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ প্রয়োজন। শরীর নিজে থেকে এটি তৈরি করতে পারে না বলে সঠিক খাদ্যাভ্যাসই এর একমাত্র সমাধান। আপনিও কি প্রতিদিনের ক্লান্তিবোধ বা শারীরিক দুর্বলতায় ভুগছেন? তবে জেনে নিন, ওষুধের বদলে কোন ১০টি সাধারণ খাবারের মাধ্যমেই আপনি শরীরে এই 'সুপার ভিটামিন'-এর জোগান নিশ্চিত করতে পারেন।

ঘাটতি হলে কী কী সমস্যা হতে পারে?
শরীরে এই ভিটামিনের অভাব ঘটলে অ্যানিমিয়া (রক্তাল্পতা), ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। ভিটামিন বি১২ পর্যাপ্ত থাকলে মানসিক অবসাদ কমে এবং হাড়, চুল, নখ ও ত্বক ভাল থাকে। চিকিৎসকদের মতে, সাপ্লিমেন্ট বা ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তাই খাবারের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে এই ভিটামিনের জোগান দেওয়া সবথেকে নিরাপদ।

ভিটামিন বি১২-এর ভাণ্ডার: সহজলভ্য ১০টি খাবার:-

১. ছোলা: এতে ভিটামিন বি১২-এর পাশাপাশি রয়েছে প্রচুর প্রোটিন ও ফাইবার।

২. দই: বি১২-এর অন্যতম বড় উৎস দই, যাতে প্রচুর প্রোবায়োটিক উপাদানও থাকে।

৩. পালংশাক: বি১২ সমৃদ্ধ এই 'সুপারফুড'-এ ফাইবার, ক্যালশিয়াম ও মিনারেলস রয়েছে।

৪. বিট: আয়রন ও বি১২ সমৃদ্ধ বিট শরীরে রক্ত সঞ্চালন সচল রাখতে সাহায্য করে।

৫. ছানার জল: এতে থাকা বি১২ হাড় ও কিডনি ভালো রাখে। এছাড়া এর অ্যালবুমিন ও গ্লোবিউলিন প্রোটিন শরীরে শক্তি জোগায়।

৬. ডিম: প্রোটিন ও ভিটামিনের অন্যতম সহজলভ্য উৎস।

৭. মাশরুম: নিরামিষাশীদের জন্য এটি বি১২-এর একটি ভাল উৎস।

৮. দুধ: নিয়মিত দুধ খেলে ভিটামিন বি১২-এর ঘাটতি মেটে।

৯. সামুদ্রিক মাছ: বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এই ভিটামিনের সমৃদ্ধ উৎস।

১০. মাংস ও মেটে: রেড মিট ও বিশেষ করে মেটেতে প্রচুর পরিমাণে বি১২ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর