ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

পুঠিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১২:৩৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১২:৩৫:০৯ পূর্বাহ্ন
পুঠিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ পুঠিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ
রাজশাহীর পুঠিয়ায় ৭৮ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ১৫৬টি ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল, ছাগলের জন্য ২৫ কেজি দানাদার খাদ্য, প্রয়োজনীয় মেডিসিন, ৫টি ফ্লোর ম্যাট এবং গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

অনুদান বিতরণ শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আজ উপজেলায় ১৫৬টি পরিবারকে ছাগল ও প্রয়োজনীয় সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাই-বোনেরা যেন সঠিকভাবে ছাগল পালন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং ধীরে ধীরে দারিদ্র্য দূর করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকারসহ উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫