ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক

রাজশাহী পদ্মার চরে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও মাদক জব্দ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ১২:৩০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ১২:৩০:১২ পূর্বাহ্ন
রাজশাহী পদ্মার চরে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও মাদক জব্দ রাজশাহী পদ্মার চরে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ ও মাদক জব্দ
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (১-বিজিবি) - এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

বিজিবি জানায়, সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজশাহীর নগরীর শাহাপুর বিওপি, খরচাকা বিওপি’র ও প্রেমতলীর আওতাধীন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। 

তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী ও সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনটি স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ, ট্যাবলেট, সিরাপ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

এর মধ্যে ভোর সোয়া ৫টায় শাহাপুর বিওপি রাজশাহী নগরীর কাটাখালী থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেন।

এদিন, ভোর সাড়ে ৫টায় খরচাকা বিওপি’র অভিযানে দামকুড়া থানাধীন গহমাবোনা এলাকার পদ্মা নদীর চরে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এর আগে, রাত সোয়া ২টায় প্রেমতলী বিওপি’র সদস্যরা গোদাগাড়ী থানাধীন হরিণবিষকা এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ জব্দ করে। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও মানবপাচার দমনে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক