ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

নিধি, হর্ষবর্ধনের পরে বিজয়, চেন্নাই বিমানবন্দরের ভিড়ে নাজেহাল দশা! রেহাই পেলেন কী ভাবে?

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:২৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৯:২৬:২৯ অপরাহ্ন
নিধি, হর্ষবর্ধনের পরে বিজয়, চেন্নাই বিমানবন্দরের ভিড়ে নাজেহাল দশা! রেহাই পেলেন কী ভাবে? নিধি, হর্ষবর্ধনের পরে বিজয়, চেন্নাই বিমানবন্দরের ভিড়ে নাজেহাল দশা! রেহাই পেলেন কী ভাবে?
তারকাদের কাছে পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। পুরুষ ও নারী নির্বেশেষে যে কোনও তারকার প্রতিই অনুরাগীদের আচরণ যেন এক! শুধু বদলে যাচ্ছে জায়গা। কখনও হায়দরাবাদ তো কখনও চেন্নাই, আবার কখনও মুম্বই। নিধি থেকে সমান্থা কিংবা হর্ষবর্ধন— সর্বত্র তারকাদের হেনস্থা করার অভিযোগ। এ বার চেন্নাই বিমানবন্দরে হেনস্থার শিকার থালাপতি বিজয়।

মালয়েশিয়া থেকে নিজের আসন্ন ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি অবধি পৌঁছোতে কালঘাম ছুটে যায় তাঁর। ভিড়ে থিকথিক করছে চারপাশ। তারকার গাড়ির কাছে পৌঁছোনোর আগেই জামা ধরে টানাটানি শুরু হয়। অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। তড়িঘড়ি গাড়িতে ওঠেন।

থালাপতি বিজয় দক্ষিণের জনপ্রিয় তারকা। সম্প্রতি নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। তবে মাসকয়েক আগে থালাপতি বিজয়ের আহ্বানে অনুষ্ঠিত জনসভায় তারকাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্টের ঘটনাও ঘটে। এ বার অবশ্য তেমন বড় কোনও বিপত্তি হওয়ার আগেই বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান তারকা।

কিন্তু, গত এক মাসে দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটছে। কখনও পুরুষ তারকার শার্ট-প্যান্টে টান, কখনও আবার হাত ধরে টানাটানি। কোথাও মহিলা অভিনেত্রীর পোশাক নিয়ে টানাটানি! সবই যেন জলভাত হয়ে উঠেছে। ফলে আবার উঠছে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক