ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

মঞ্চে এপি ঢিল্লোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত ছড়িয়ে পড়তেই জল্পনা তারা-বীরের বিচ্ছেদ নিয়ে, মুখ খুললেন জুটি

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:২০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৯:২০:৫৯ অপরাহ্ন
মঞ্চে এপি ঢিল্লোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত ছড়িয়ে পড়তেই জল্পনা তারা-বীরের বিচ্ছেদ নিয়ে, মুখ খুললেন জুটি মঞ্চে এপি ঢিল্লোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত ছড়িয়ে পড়তেই জল্পনা তারা-বীরের বিচ্ছেদ নিয়ে, মুখ খুললেন জুটি
দিনকয়েক ধরেই সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তারা সুতারিয়া ও তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। গত শুক্রবার মুম্বইয়ে পাঞ্জাবি গায়ক এপি ঢিল্লোঁর কনসার্ট ছিল। সেখানেই মঞ্চে তারার গালে চুম্বন করেন এপি। যা দেখে নাকি অস্বস্তিতে পড়েন বীর। এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এর পরেই শুরু হয় তাঁদের বিচ্ছেদ-জল্পনা। এ বার গোটা বিষয়ে মুখ খুললেন তারা ও বীর।

সম্প্রতি এপি-র সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন তারা। সেই ‘থোড়ি সি দারু’ গানটিই মঞ্চে করার সময় হাজির হন তারাও। পর্দার রসায়ন মঞ্চে ফুটিয়ে তুলতে অভিনেত্রীর গালে চুম্বন আঁকেন এপি। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মঞ্চে তারা-এপিকে ঘনিষ্ঠ দেখেই অস্বস্তিতে বীর। এর পরে সমাজমাধ্যমে ট্রোলের বন্যা। এ বার মুখ খুললেন তারা। গোটা বিষয়টাকে ‘ক্লেভার এডিটিং’ বলেছেন তিনি অর্থাৎ তাঁর দাবি অনুযায়ী দুটো মুহূর্ত ভিন্ন সময়ের। কিন্তু সেগুলি পরপর বসিয়ে ‘দারুণ’ সম্পাদনা করা হয়েছে, যার থেকে ভুল বুঝছেন নেটাগরিকেরা।

অভিনেত্রী লেখেন, “বি.দ্র.- ভুল তথ্য, ‘চতুর সম্পাদনা’ ও টাকা দিয়ে প্রচার করলেই আমাদের সম্পর্কে চিড় ধরানো যাবে না। সব শেষে ভালবাসা ও সত্যেরই জয় হয়।” এমনই একটি ভিডিয়োর মন্তব্যবাক্সে মুখ খোলেন বীরও। তিনি লেখেন, “বলাই বাহুল্য আমার প্রতিক্রিয়ার ফুটেজটা অন্য একটা গানের থেকে নেওয়া, এটা ‘থোড়ি সি দারু’র সময়ের না।”

এর পরে ওই দিনের অনুষ্ঠানের আলাদা একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন তারা। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে বীরের সঙ্গে সম্পর্কের জল্পনায় সিলমোহর দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম