ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে শেষ মুহূর্তে পুতিনের সঙ্গে ফোনে কথা বলে নিলেন ট্রাম্প! ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত, কিসের বার্তা

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:১৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৯:১৭:৪২ অপরাহ্ন
জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে শেষ মুহূর্তে পুতিনের সঙ্গে ফোনে কথা বলে নিলেন ট্রাম্প! ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত, কিসের বার্তা জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে শেষ মুহূর্তে পুতিনের সঙ্গে ফোনে কথা বলে নিলেন ট্রাম্প! ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত, কিসের বার্তা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের আগে শেষ মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে দেখা করতে ইতিমধ্যে আমেরিকায় পৌঁছে গিয়েছেন জ়েলেনস্কি। রবিবার ফ্লরিডায় তাঁদের বৈঠক হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগেই সমাজমাধ্যমে পুতিনের সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন ফলপ্রসূ আলোচনার।

ট্রাম্প লিখেছেন, “এইমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোনে কথা হল। খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের মধ্যে। বেলা ১টায় ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির সঙ্গে আমি বৈঠক করব। মার-আ-লাগোর মূল ডাইনিংয়ে বৈঠক হবে।” সংবাদমাধ্যমকেও সেখানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিনক্ষণ আগেই ঘোষণা করে দিয়েছিলেন জ়েলেনস্কি। কিন্তু তার ঠিক পরেই শনিবার মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রাশিয়া। রাজধানী কিভে পর পর গোলাবর্ষণ করা হয়। ক্ষতিগ্রস্থ হয় বহু বাড়িঘর। শহর জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করে জ়েলেনস্কির প্রশাসন। ইউক্রেনও অবশ্য পাল্টা জবাব দিয়েছে। রাশিয়ার অনেক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। ইউক্রেনকে যুদ্ধে সামরিক সহায়তা করছে আমেরিকা। তবে ট্রাম্প হোয়াইট হাউসের কুর্সিতে বসার আগে থেকেই যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন। দাবি করেছিলেন, ২০২২ সালে তিনি ক্ষমতায় থাকলে যুদ্ধ শুরুই হত না। কিন্তু ক্ষমতায় আসার পর বহু চেষ্টা সত্ত্বেও পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে পারেননি ট্রাম্প। পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে একাধিক বার আলোচনা করেছেন। মুখোমুখি বৈঠকও করেছেন। কিন্তু সে সব আলোচনা ফলপ্রসূ হয়নি। যুযুধান দুই পক্ষকে নিয়ে ট্রাম্প অসন্তোষও প্রকাশ করেছেন বার বার।

একসময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি অযথা আর কারও সঙ্গে বৈঠক করবেন না। যুদ্ধের সমাধান সম্ভব, এই নিশ্চয়তা পেলেই পরবর্তী বৈঠকে রাজি হবেন। জ়েলেনস্কির সঙ্গে রবিবারের বৈঠকের আগে তেমন কোনও নিশ্চয়তা তিনি পেয়েছেন কি না, স্পষ্ট নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার