ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নওয়াজের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাননি! কেন আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী এলনাজ

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৮:৫৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৮:৫৩:২৫ অপরাহ্ন
নওয়াজের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাননি! কেন আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী এলনাজ নওয়াজের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাননি! কেন আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী এলনাজ
নওয়াজউদ্দীন সিদ্দীকী এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা। পর্দায় একাধিক অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন তিনি। তবে পর্দায় নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ হতে হবে শোনামাত্রই সেই প্রস্তাব নাকচ করেন অভিনেত্রী এলনাজ নরৌজি।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেম্‌স ২’ অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ়। এখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেন নওয়াজ়। প্রশংসিতও হয়েছেন তারকা। তবু নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ হতে চাননি এলনাজ। তাঁর সাফ কথা, ‘‘শুধু দেখানোর জন্য কিছু করব না। যদি চিত্রনাট্যের ক্ষেত্রে সত্যিই প্রয়োজন হয়, তা হলেই করব।’’ ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তিনি আগেই পরখ করে নেন, দৃশ্যটি কতটা প্রয়োজনীয়। তাঁর ভাষায়, “চুমুর দৃশ্য হোক অথবা চূড়ান্ত ঘনিষ্ঠ দৃশ্য, আগে দেখি ওই বিষয়টা গল্পের জন্য কতটা জরুরি। ওই ঘনিষ্ঠ দৃশ্য কি গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে? যদি তা-ই হয়, তবে তেমন দৃশ্য থাকা উচিত। না হলে কেন থাকবে?’’ গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে চান না। এলনাজ়ের মতে, তিনি বিশ্বাস করেন ভাল পরিচালক, শক্তিশালী চিত্রনাট্য ও ভাল প্রযোজক থাকলে ধোঁয়াশাগুলো কেটে যায়। তিনি সব সময় প্রশ্ন করেন তাঁর পরিচালক ও প্রযোজককে। কারণ, এলনাজ় মনে করেন, এটা একটা ‘টিমওয়ার্ক’।

‘সেক্রেড গেম্স ২’-এর চিত্রনাট্যে এলনাজ়ের সঙ্গে নওয়াজর একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল। সেই দৃশ্য করতে রাজি হননি অভিনেত্রী। ফলে কাজটাই প্রায় হাতছাড়া হচ্ছিল তাঁর। তবে এলনাজ় জানান, তিনি অনুরাগ কাশ্যপের মতো পরিচালক পেয়ে কৃতজ্ঞ। অনুরাগ যথেষ্ট সংবেদনশীল ব্যবহার করেন তাঁর সঙ্গে। এলনাজ় ও তাঁর টিমকে বাড়িতে ডেকে কথাবার্তার মাধ্যমে রফাসূত্র বার করেন পরিচালক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম