ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও ভূমিকা রাখছে

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৭:০০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৭:০০:২৮ অপরাহ্ন
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও ভূমিকা রাখছে বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও ভূমিকা রাখছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে- এমন মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজিহাল ইউনিয়নের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবির ভূমিকা প্রশংসনীয়।
কর্নেল ফয়সল হাসান খান আরও বলেন, শুধু বল প্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই সীমান্ত অপরাধ দমন সম্ভব নয়। এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণসহ সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবাসীর মানবিক উন্নয়নেও সমানভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, দেশের যে কোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিজিবির মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি), সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চণসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিজিবির অন্যান্য সদস্যরা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি) বলেন, ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র শীতে বিপর্যস্ত সীমান্তবাসীর জন্য এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ