ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ফুলবাড়ীতে সূর্যের দেখা নেই তিন দিন ঠান্ডায় থমকে গেছে জীবন

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৫:৫৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৫:৫৩:২৭ অপরাহ্ন
ফুলবাড়ীতে সূর্যের দেখা নেই তিন দিন ঠান্ডায় থমকে গেছে জীবন ফুলবাড়ীতে সূর্যের দেখা নেই তিন দিন ঠান্ডায় থমকে গেছে জীবন
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীতের কবলে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ী। মধ্য পৌষেই তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জনজীবন। টানা তিন দিন ধরে সূর্যের মুখ না দেখায় শীতের তীব্রতা আরও বেড়েছে।


শীতের প্রকোপে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে মাঠে কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। নিম্নআয়ের মানুষ শীত নিবারণের জন্য পুরোনো শীতবস্ত্র কিনছেন, আবার অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে দেখা যাচ্ছে।


সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই ফুলবাড়ী পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত এলাকাগুলো ঘন কুয়াশায় ঢেকে যায়। টানা তিন দিন সূর্যের আলো না পাওয়ায় নিম্নআয়ের শ্রমজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে।
দেখা গেছে, তীব্র শীত ও কুয়াশার মধ্যেও জীবিকার তাগিদে একাধিক গরম কাপড় পরে কাজে বের হয়েছেন দিনমজুর ও শ্রমজীবীরা। তবে সাধারণ দিনের তুলনায় মানুষের চলাচল কম থাকায় রিকশাচালকসহ অনেক কর্মজীবী মানুষকে যাত্রী না পেয়ে শীতের কাপড় গায়ে জড়িয়ে বসে থাকতে দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সূর্যের আলো না থাকায় কুয়াশার মধ্যে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে, এতে দুর্ভোগ আরও বেড়েছে।


উপজেলার চকচকা গ্রামের দিনমজুর মনতা হোসেন বলেন, প্রচণ্ড শীত আর উত্তরের হাওয়ায় মাঠে কাজ করা খুবই কষ্টকর হয়ে উঠেছে। তবুও সংসারের তাগিদে কাজে বের হতে হচ্ছে। কাজ না করলে পরিবার চালানো সম্ভব নয়।
একাধিক রিকশাচালক জানান, ঘন কুয়াশার কারণে শহরে লোকসমাগম কম থাকায় যাত্রী পাওয়া যাচ্ছে না। শীতের কারণে অনেকেই রিকশায় উঠতে চাচ্ছেন না। তবুও জীবিকার প্রয়োজনে প্রতিদিন রিকশা নিয়ে বের হতে হচ্ছে। এদিকে ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্রের বেচাকেনা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে।


দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।


তিনি আরও জানান, এই ধরনের আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড