ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে হত্যা: মামলার মূলহোতা চালক গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৫:৫১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৫:৫১:০২ অপরাহ্ন
রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে হত্যা: মামলার মূলহোতা চালক গ্রেফতার রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে হত্যা: মামলার মূলহোতা চালক গ্রেফতার
রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে আলাউদ্দিন (৩৪) নামের এক যাত্রীকে হত্যার ঘটনায় মামলার মূলহোতা বাসচালক রুবেল ইসলামকে (২৯) করেছে র‌্যাব।


রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে গাজীপুরের কাশিমপুর থানার মোহাম্মদী নগর লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।


তিনি জানান, গ্রেফতার রুবেল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চকপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


মামলার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকালে আলাউদ্দিন তার ছোট বোন রুমি খাতুন (২৭) ও শিশুসন্তানকে নিয়ে রাজশাহী মহানগীর কাশিয়াডাঙ্গার লিলি হল মোড় থেকে চাঁপাইনবাবগঞ্জগামী রাহুল ডিলাক্স পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে আসন না পেয়ে তিনি হেলপারের কাছে বসার অনুরোধ জানালে চালক, হেলপার ও সুপারভাইজার তা উপেক্ষা করেন। একপর্যায়ে কাথাকাটাকাটির জেরে আলাউদ্দিনকে মারধর করা হয়।


পরে চালকের নির্দেশে হেলপার ও সুপারভাইজার কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুনপাড়া এলাকায় চলন্ত বাস থেকে আলাউদ্দিনকে রাস্তায় ফেলে দেন। এতে তার মাথা-সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার বোনের চিৎকারে তাকেও ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। শিশুটিকে বাসে নিয়ে পালানোর চেষ্টা করা হলে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০০ গজ সামনে ব্যারিকেড দিয়ে বাসটি থামানো হয়। এ সময় চালক, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যায়।


গুরুতর আহত আলাউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ১ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


ওই মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৫ (সদর কোম্পানি, রাজশাহী) ও র‌্যাব-১ সিপিএসসি (পোড়াবাড়ী, গাজীপুর) যৌথ অভিযান চালিয়ে রুবেল ইসলামকে গ্রেফতার করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মেজর আসিফ আল-রাজেক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু