ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ঘন কুয়াশায় হলুদ হয়ে যাচ্ছে বোরো চারা চিন্তিত ফুলবাড়ীর কৃষকরা

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:৩৯:১৮ অপরাহ্ন
ঘন কুয়াশায় হলুদ হয়ে যাচ্ছে বোরো চারা চিন্তিত ফুলবাড়ীর কৃষকরা ঘন কুয়াশায় হলুদ হয়ে যাচ্ছে বোরো চারা চিন্তিত ফুলবাড়ীর কৃষকরা
ঘন কুয়াশা আর টানা শীতের প্রভাবে দিনাজপুরের ফুলবাড়ীতে বোরো ধানের বীজতলা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। সূর্যের আলো না পাওয়ায় অনেক বীজতলার চারা হলুদ হয়ে যাচ্ছে, কোথাও চারা ঠিকমতো উঠছে না, আবার কোথাও অকালেই মারা যাচ্ছে। এতে আসন্ন বোরো মৌসুম নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন উপজেলার কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় ধরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করায় বীজতলার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।

আলাদিপুর গ্রামের বোরো চাষি তারাপদ রায় বলেন, ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে সূর্যের আলো ঠিকমতো পাচ্ছে না বীজতলা। এতে চারাগাছ দুর্বল হয়ে পড়ছে, অনেক ক্ষেত্রে নষ্টও হয়ে যাচ্ছে।

গোয়ালপাড়া গ্রামের কৃষক পরীক্ষিত চন্দ্র রায় জানান, চারাগুলো একটু বড় হওয়ার পরই কুয়াশা ও শীতের কারণে হলুদ হয়ে যেতে শুরু করেছে। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তখন বাইরে থেকে চারা কিনে জমিতে লাগাতে গেলে খরচ অনেক বেড়ে যাবে।

কাঁটাবাড়ী গ্রামের বর্গাচাষি আমিনুল ইসলাম বলেন, এক কাঠা বীজতলা তৈরি করতে আড়াই হাজার টাকার মতো খরচ হয়। যদি এই শীত ও কুয়াশায় চারা নষ্ট হয়ে যায়, তাহলে পরে চারা কিনতে গিয়ে আরও বেশি টাকা গুনতে হবে। তাই বাধ্য হয়ে বীজতলায় ওষুধ স্প্রে করছি।

একই গ্রামের বোরো চাষি হিরেন্দ্রনাথ বর্মন জানান, শীত ও কুয়াশার কারণে চারা নষ্ট হচ্ছে। কীটনাশক ব্যবহার করেও যদি চারাগাছ বাঁচানো না যায়, তাহলে বাড়তি খরচে চারা কিনে ধান রোপণ করতে হবে। এমনিতেই সব ধরনের কৃষি উপকরণের দাম বেড়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ফুলবাড়ী উপজেলায় ১৪ হাজার ১৮৬ হেক্টর জমিতে বোরো আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪ হাজার ৯৭০ মেট্রিক টন এবং ধান আকারে ৯৭ হাজার ৪৫৫ মেট্রিক টন। এ জন্য বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৮৬ হেক্টর জমি। তবে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে কিছু বীজতলার চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, শীত ও ঘন কুয়াশার সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি চারার মাথায় জমে থাকা শিশির সকালে ঝরিয়ে দিতে বলা হচ্ছে। এসব ব্যবস্থা নিলে বোরো চারার বড় ধরনের ক্ষতি হবে না।

তিনি আরও জানান, কৃষি অফিস থেকে কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি