ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

গোমস্তাপুর সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:৪৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:৪৯:৪১ পূর্বাহ্ন
গোমস্তাপুর সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ গোমস্তাপুর সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভীষণ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯-এর সাব-পিলার ৭১-এর আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি খড়ির ঘাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই পাঁচজনকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তাঁরা বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন।

আটককৃতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর, সাদ্দাম লস্কর, লিপি লস্কর ও মোছা. ফিরোজা এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাটাদূরে গ্রামের হায়দার সরদার।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, বিজিবির হাতে আটক পাঁচজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে রাখা হবে। যাচাই-বাছাই শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২