ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:৪০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:৪০:১৩ পূর্বাহ্ন
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ভারতীয় মদ জব্দ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এবং রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দামকুড়া থানা এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও কঠোর নজরদারির অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান দুটি পরিচালিত হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে। গোপন সংবাদের ভিত্তিতে চরমাজারদিয়া বিওপি’র একটি টহলদল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন হাজির বাতান এলাকার একটি বাঁশ বাগানে অবস্থান নেয়। এসময় এক মাদক কারবারি ভারত থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ব্যাগটি থেকে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি জানতে পারে, নগরীর উপকন্ঠ দামকুড়া থানাধীন হারুপাড়া এলাকার মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে। তথ্যের ভিত্তিতে বিজিবি টহলদল ঘটনাস্থলে অগ্রসর হয়ে হারুপাড়া এলাকার একটি মেশিন ঘরের নিকট পৌঁছালে চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ