ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:১৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:১৪:৪০ পূর্বাহ্ন
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন বজায় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬ এর (১) (ঘ), ২৬ এর (১) (ঙ), ২৯ এর (১) (ক) ও (খ) এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। 

আজ রবিবার, ২৮ ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে অনুমতি ছাড়া রাজশাহী মহানগরের কোনো সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তা বা উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, নাচ-গান, ডিজে পার্টি, র‌্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। 

এছাড়া আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরের সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে এবং সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ থাকবে। তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত মহানগরের জনসমাগমস্থলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টি, বেপরোয়া যানবাহন চালনা, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১