ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

ফসলি জমির মাটি কাটায় দুটি এক্সেভেটর অকেজো করা হয়েছে

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০২:১০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০২:১০:২৬ পূর্বাহ্ন
ফসলি জমির মাটি কাটায় দুটি এক্সেভেটর অকেজো করা হয়েছে ফসলি জমির মাটি কাটায় দুটি এক্সেভেটর অকেজো করা হয়েছে
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বিক্রি করায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সেভেটর (ভেকু) মেশিন অকেজো করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে রোববার মোহনপুর উপজেলার মতিহার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে দুটি এক্সেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করা হচ্ছিল এদিকে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরিবহনের সুযোগ না থাকায় জব্দকৃত এক্সেভেটর দুটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, ফসলি জমির উপরিভাগের  উর্বরা মাটি (টপসয়েল) কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর।

এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।এবিষয়ে তিনি জনসাধারনের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির