ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

‘বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে বেশি অত্যাচারিত হচ্ছে হিন্দু উদ্বাস্তুরা’

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০১:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০১:৫৫:১৩ অপরাহ্ন
‘বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে বেশি অত্যাচারিত হচ্ছে হিন্দু উদ্বাস্তুরা’ ছবি: সংগৃহীত
বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে এসে বেশি অত্যাচারের শিকার হচ্ছেন উদ্বাস্তু হিন্দুরা। এমনই বিস্ফোরক দাবি করলনে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সাংবাদিকদের সামনে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন তিনি। একই সঙ্গে বলেন, CAA মাধ্যমে কেন্দ্রীয় সরকার তাদের পাশে থাকার চেষ্টা করছে।

এদিন দিলীপবাবু বলেন, ‘পশ্চিমবাংলায় ভোট পাওয়ার জন্য একসময় মাওবাদীদের উৎসাহ দেওয়া হয়েছে। তেমনই এখন সিমি, জামাত, আল কায়দার মতো উগ্রপন্থী সংগঠনের সমর্থকদের মদত দেওয়া হচ্ছে। সেটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। ওপার বাংলা থেকে যে হিন্দু উদ্বাস্তুরা এসেছেন তাঁদের বিভিন্ন ভাবে পুলিশ হয়রানি করছে। ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। ৫০ হাজার টাকা পর্যন্ত চাইছে। ওপার থেকে যে হিন্দুরা সর্বস্ব হারিয়ে চলে এসেছেন তাদের এখানকার পুলিশ বেশি অত্যাচার করছে। তারা সফট টার্গেট।’

দিলীপবাবুর অভিযোগ, ‘বনগাঁ, গেদে থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে। বারাসত থেকে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে। যেটুকু সম্বল তাঁরা নিয়ে এসেছেন, বা যে আত্মীয়স্বজন এখানে আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন। CAAর মাধ্যমে কেন্দ্রীয় সরকার তাঁদের এই অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক