ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও রাজশাহী পর্যটন বারে রাতে চড়া দামে মদ বিক্রির অভিযোগ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১১:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১১:১৫:১৭ অপরাহ্ন
লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও রাজশাহী পর্যটন বারে রাতে চড়া দামে মদ বিক্রির অভিযোগ লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও রাজশাহী পর্যটন বারে রাতে চড়া দামে মদ বিক্রির অভিযোগ
রাজশাহীতে একটি পর্যটন বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও রাত ১১টার পর চড়া দামে মদ বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে।


সরকারি আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সীদের কাছে মদ বিক্রি নিষিদ্ধ। তবে অভিযোগ রয়েছে, ওই বারে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের কাছেও অবাধে মদ বিক্রি করা হচ্ছে। এতে সামাজিক অবক্ষয় ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়দের দাবি।


একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টার পর বোতলপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়। এছাড়া উৎসবের দিনগুলোতে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তি দাম আদায় করা হয়।


এ ছাড়া বাইরে থেকে খাবার আনা নিষিদ্ধ করে ভেতরে নিম্নমানের খাবার (যেমন চানাচুর ও বুট) স্বাভাবিক দামের তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।


অভিযোগে বলা হয়েছে, বারের ম্যানেজার সাইদুর বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে প্রভাবিত করে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে সুদের ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ছাড়া বারের কর্মকর্তা রাজ্জাক বিগত সরকারের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করতেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি মুছে ফেললেও তার রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে।


এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদি হাসান জানান, ওই বারে গভীর রাত পর্যন্ত মদ বিক্রির কোনো অনুমোদন নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ক-সার্কেল) জানান, শনিবার (২৭ ডিসেম্বর) থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু করা হবে।


স্থানীয়দের দাবি, প্রশাসনিক নজরদারির অভাব ও রাজনৈতিক প্রভাবের কারণেই বারে দীর্ঘদিন ধরে এমন নিয়মবহির্ভূত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ