ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পরকীয়ার টানে নববধূ নিখোঁজ, উদ্ধারে পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৯:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৯:২৪:৩২ অপরাহ্ন
পরকীয়ার টানে নববধূ নিখোঁজ, উদ্ধারে পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ পরকীয়ার টানে নববধূ নিখোঁজ, উদ্ধারে পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ..........
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নাচোলে স্বামীর দেওয়া স্মার্টফোনে পরকীয়ার জেরে ১৩ বছরের এক কিশোরী নববধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২১ ডিসেম্বর ফতেপুর ইউনিয়নের দিয়াড় খোলসি গ্রাম থেকে মুক্তারা খাতুন নামে ওই কিশোরী নিখোঁজ হয়। তবে নিখোঁজের ৬ দিন পার হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ পরিবারের। ​

নিখোঁজ মুকতার হোসেনের মেয়ে মুক্তারা খাতুন গত ২১ ডিসেম্বর দুপুরে মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। মাত্র ৪ মাস আগে পারিবারিকভাবে রহনপুরের মামাতো ভাই আকাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল। নিখোঁজ কন্যার পিতা মুকতার হোসেনের দাবি, জিডি করতে ৫০০ টাকা এবং মোবাইল ট্র্যাকিংয়ের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ৬ হাজার টাকা নিয়েছেন।

এছাড়াও উদ্ধার অভিযানের জন্য আরও ৫০ হাজার টাকা দাবি করেছেন ওই কর্মকর্তা। ​

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান টাকা দাবির বিষয়টি অস্বীকার করে জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আছলাম আলী জানান, টাকা দাবির বিষয়টি তার জানা নেই; অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

​এদিকে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার ও স্বজনদের।​

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান