ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৯:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৯:১৫:০০ অপরাহ্ন
আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি
আগামী দিনে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলকে আরও সংগঠিত, গতিশীল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়কম মহানগর অভি আহম্মেদ আকাশ। তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করা, আদর্শিক রাজনীতির চর্চা এবং জনস্বার্থে সক্রিয় ভূমিকা রাখাই হবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।

শনিবার নগরীর এক সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। অভির ভাষ্য অনুযায়ী, রাজশাহী মহানগরের প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে নিয়মিত ও কার্যকর করতে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে। পাশাপাশি নতুন ও তরুণ নেতৃত্বকে সামনে এনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখা হবে। নগরবাসীর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামী দিনের রাজনীতিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভূমিকা আরও দৃশ্যমান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। এ সময় দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নগরীতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের