ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

বিগ বস ১৯’ তান্যা মিত্তলের কন্ডোম তৈরির কারখানার দাবি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৮:৩৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:৩৪:০৪ অপরাহ্ন
বিগ বস ১৯’ তান্যা মিত্তলের কন্ডোম তৈরির কারখানার দাবি বিগ বস ১৯’ তান্যা মিত্তলের ঘর থেকে বেরিয়ে কন্ডোম তৈরির কারখানার দাবি
সালমান খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’ থেকে বেরিয়ে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে হাজির হয়েছেন তান্যা মিত্তল। শোতে ব্যক্তিগত সম্ভ্রান্ত জীবনযাত্রার নানা দাবি উপস্থাপন করার পর সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, তাঁর একটি কন্ডোম তৈরির কারখানা রয়েছে।

তান্যা দাবি করেন, তাঁর এই কারখানায় বিদেশ থেকে আনা উন্নত মেশিনের সাহায্যে তৈরি কন্ডোমের গুণমান তিনি ব্যক্তিগতভাবে পরীক্ষা করেন। তিনি বলেন, “আমার ব্যবসা অনেকের থেকে আলাদা। লোকে হয়তো এই বিষয়ে কথা বলতে কুণ্ঠা বোধ করেন। কিন্তু আমার এখানে প্রচুর লোক কাজ করে, আর পণ্যের মানে বাড়তি নজরদারি থাকে।

‘বিগ বস ১৯’-এর ঘরে তান্যা মিত্তল শুরুর দিন থেকেই নিজের ব্যক্তিজীবন ও সম্পদের বিষয়ে বিস্তৃত দাবিবার্তা করেন। তিনি উল্লেখ করেন, তাঁর ২৬ হাজার বর্গফুট বিশিষ্ট একটি বাড়ি আছে এবং বাড়িতে প্রায় ৮০০ জন কর্মী কাজ করেন। তান্যা দাবি করেন, সবসময় তাঁর সঙ্গে ১৫০ নিরাপত্তারক্ষী থাকেন এবং তাঁর কাপড় তৈরির ফ্যাক্টরিও রয়েছে।

শো চলাকালীন এসব মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়া ও দর্শকদের মধ্যে মজা ও সমালোচনার সৃষ্টি হয়। এমনকি শোর সঞ্চালক সালমান খানও তান্যার এই দাবিগুলোকে কেন্দ্র করে ঠাট্টা করেন।

বিগ বসের বাইরেও তান্যা সামাজিকমাধ্যমে ভিডিও করে দাবি করেন যে অনুষ্ঠানের বাইরে দাঁড়ানো দামি গাড়িগুলো তাঁর। অতীতে তিনি তাঁর নামে থাকা কাপড় ও প্রসাধনী ফ্যাক্টরির কথাও প্রকাশ্যে উল্লেখ করেন।

সাম্প্রতিক ভিডিওতে তান্যা বলেন, এই নতুন উদ্যোগের মাধ্যমে তিনি ব্যবসায় নতুন মাত্রা চাইছেন এবং গুণমান নিয়ন্ত্রণের জন্য নিজে নজর রাখতে পছন্দ করেন। ভিডিওতে তিনি কারখানার অভ্যন্তরীণ দিকও দর্শকদের সামনে উপস্থাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম