ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধুমাত্র থালাপতি বিজয় হননি বরং নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই হাটহাজারীতে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার

ফুটবলারের প্রেমে নোরা ফতেহি? আফ্রিকা সফর ঘিরে জোর চর্চা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৮:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:২২:১৬ অপরাহ্ন
ফুটবলারের প্রেমে নোরা ফতেহি? আফ্রিকা সফর ঘিরে জোর চর্চা ফুটবলারের প্রেমে নোরা ফতেহি? আফ্রিকা সফর ঘিরে জোর চর্চা
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহির ব্যক্তিগত জীবন ফের আলোচনায়। এক দশকের কর্মজীবনে নানা বিতর্কে নাম জড়ালেও এবার তাঁকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, তিনি নাকি এক আফ্রিকান ফুটবলারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, আর সেই টানেই সম্প্রতি আফ্রিকা সফরে গিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বইয়ে এক পথদুর্ঘটনায় আহত হয়েছিলেন নোরা। মাথায় চোট লাগলেও বর্তমানে তিনি সুস্থ বলে জানা যাচ্ছে। এর মধ্যেই তাঁর বিদেশ সফর নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। নোরার নাম অতীতে আর্থিক তছরুপ মামলায় জেলবন্দি শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়ালেও বলিপাড়ার কোনও অভিনেতার সঙ্গে তাঁর প্রেমের খবর কখনও প্রকাশ্যে আসেনি।

নোরা ফতেহির জন্ম কানাডায় হলেও তাঁর বাবা-মা মরোক্কোর বাসিন্দা। পরিবার সূত্রেই বছরশেষে মরোক্কো সফরে গিয়েছেন অভিনেত্রী, এমনটাই জানা যাচ্ছে। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, শুধুমাত্র পারিবারিক কারণে নয়, সেখানকার এক ফুটবলারের সঙ্গে সম্পর্কের সূত্রেই তাঁর এই সফর।

খবর অনুযায়ী, ওই ফুটবলারকে নোরার সঙ্গে একাধিকবার দুবাইয়ে দেখা গেছে। চলতি বছরের ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ‘আফ্রিকা কাপ অফ নেশনস’। গুঞ্জন, সেই প্রতিযোগিতায় অংশ নেবেন অভিনেত্রীর কথিত প্রেমিক। নোরা কি তাঁর সমর্থনে স্টেডিয়ামে হাজির থাকবেন, তা নিয়েই এখন জোর আলোচনা।

তবে এই সম্পর্ক নিয়ে নোরা ফতেহির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই