ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯

শেরপুর থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৭:৪১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৭:৪১:০১ অপরাহ্ন
শেরপুর থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শেরপুর থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ এবং সিপিএসসি, বগুড়ার যৌথ অভিযানিক দল। 

গ্রেপ্তার ব্যক্তি মো. ওয়াজ আলী (৪৫), সে  সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পোতাজিয়া এলাকার মৃত মোকছেদ শেখের ছেলে।  

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উত্তর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সাব্বির হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। আহত সাব্বিরকে বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বাদী মো. ওসমান গণী শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২২/২০১২, ধারা ৩০২) দায়ের করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২, সিরাজগঞ্জ ২৭ আগস্ট ২০২৫ তারিখে মো. ওয়াজ আলীকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং পৃথকভাবে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলো।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান