ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীর দাসপুকুর আইডি বাগান মাদকের হাটে পরিণত

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৬:৫৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৬:৫৯:৩৫ অপরাহ্ন
নগরীর দাসপুকুর আইডি বাগান মাদকের হাটে পরিণত নগরীর দাসপুকুর আইডি বাগান মাদকের হাটে পরিণত
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর আইডি বাগান এলাকা এখন মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাত বাড়ালেই সেখানে মিলছে হেরোইন, ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও এই অবৈধ বাণিজ্য বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছি। 

সরেজমিন গিয়ে দেখা গেছে, দাসপুকুর আইডি বাগান রেল-ক্রসিং-এর উপর এক মাদক কারবারী প্রকাশ্যে খদ্দেরের কাছে ইয়াবা-ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

মাদকাশক্ত যুবক আমিনুল মাদক ক্রয় করে নিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ৩টা ট্যপেন্টাডল ও ৩টা ইয়াবা ট্যাবলেট ক্রয় করেছেন। সেখানে প্রায় ২০/৩০ জন মাদক কারবারী রয়েছে। ২৪ ঘন্টাই সব ধরনের মাদক পাওয়া যায়। এছাড়াও আশপাশের অলিগলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের অবাধ যাতায়াত। মোটরসাইকেল, রিকশা কিংবা পায়ে হেঁটে এসে বিভিন্ন বয়সী মানুষ প্রকাশ্যেই মাদক সংগ্রহ করছে। 

একাধীক স্থানীয়রা জানায়, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও উঠতি বয়সী তরুণ যুবকরাই এই এলাকার প্রধান ক্রেতা। অনেক বাসিন্দাদের অভিযোগ, পুরো এলাকাটি কার্যত একটি কাঁচাবাজারের মতো, যেখানে প্রকাশ্যেই মাদক কেনাবেচা চলে।

এলাকাবাসীর অভিযোগ, এই রমরমা মাদক কারবারের নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তন হলেও মাদক কারবারিদের চেহারায় কোনো পরিবর্তন আসেনি, বরং নাম ও পরিচয় বদলে তারা মাদক কারবার নিয়ন্ত্রণ করছে তারা। স্থানীয়ভাবে পরিচিত কয়েকজন চিহ্নিত সম্রাট ও সম্রাজ্ঞী এই সিন্ডিকেট পরিচালনা করছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশ মাঝে মাঝে ছোটখাটো বিক্রেতাকে আটক করলেও মূল হোতারা বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

মাদকের সহজলভ্যতার প্রভাব পড়েছে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও। চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, সন্ধ্যার পর এই এলাকা দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ। মাদকসেবীদের উৎপাত আর কারবারিদের হুমকিতে আমরা আতঙ্কে থাকি। প্রতিবাদ করলেই ভয়ভীতি দেখানো হয়।

এ ব্যপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক যোগাযোগ করা হলে। তিনি বলেন, পুলিশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। দাসপুকুর এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। নেপথ্যে যেই থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, এলাকাবাসী দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে অত্র এলাকায় স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন করতে পারেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার