ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০২:৩১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০২:৩১:২৪ পূর্বাহ্ন
পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং খুটিপাড়া এলাকার জমসেদের ছেলে তুষার তালুকদার (১৭) নামের একজন আহতের ঘটনা ঘটেছে ঘটেছে।


শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জীবন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শী ডাবালু জানান, জীবন শিবপুর হাট এলাকায় পবা হাইওয়ে থানার সামনে একটি চা স্টলে চা পান শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে তার মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই রাজশাহী থেকে ঢাকাগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৪৪৮৯) একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও পরে পুঠিয়া বাসস্টান্ড এলাকায় বাসটি আটক করা হয়।


এ বিষয়ে উপজেলার বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, জীবন একজন শ্রমিক সে বানেশ্বর কলা হাটায় কাজ করে। তিনি খুব অসহায়, তার একটি ৫ বছরের মেয়ে ও দুই বছরের দুইটি সন্তার রয়েছে।


ঘটনার পরপরই পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, জীবনকে ধাক্কা দেওয়া ঘাতক বাসটি স্থানীয় জনগণের সহয়তায় পুঠিয়ায় আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার ভাই বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার