ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

আরকানসাসে এক ভাগ্যবান জিতেছেন ১.৮ বিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০২:১৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০২:১৬:১১ পূর্বাহ্ন
আরকানসাসে এক ভাগ্যবান জিতেছেন ১.৮ বিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি আরকানসাসে এক ভাগ্যবান জিতেছেন ১.৮ বিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: ক্রিসমাস ইভে যুক্তরাষ্ট্রের আরকানসাসে এক ভাগ্যবান লটারি খেলোয়াড়ের জন্য ছিল দারুণ আনন্দ। আরকানসাস স্কলারশিপ লটারি জানিয়েছে, ওই খেলোয়াড় ১.৮ বিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট জিতেছেন। জয়ী টিকিটটি বিক্রি হয়েছে আরকানসাসের ক্যাবট শহরের একটি মারফি ইউএসএ  গ্যাস স্টেশনে।
বুধবারের ড্রয়ের ঠিক আগে শেষ মুহূর্তের টিকিট বিক্রিতে জ্যাকপট বেড়ে দাঁড়ায় ১.৮১৭ বিলিয়ন ডলার, যার এককালীন নগদ বিকল্প ছিল ৮৩৪.৯ মিলিয়ন ডলার। পাওয়ারবল এক বিবৃতিতে জানায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম লটারি জ্যাকপট।
জয়ী সংখ্যাগুলো ছিল ৪, ২৫, ৩১, ৫২ ও ৫৯, সঙ্গে লাল পাওয়ারবল ১৯ এবং পাওয়ার প্লে মাল্টিপ্লায়ার ২। এই দফায় এটি ছিল ৪৭তম ড্র,একটি জ্যাকপট চক্রে সর্বাধিক ড্রয়ের রেকর্ড এবং এ বছরের সবচেয়ে বড় পাওয়ারবল পুরস্কার।
ম্যাট স্ট্রন পাওয়ারবল প্রোডাক্ট গ্রুপের চেয়ার ও আইওয়া লটারি-এর সিইও বলেন, নতুন পাওয়ারবল জ্যাকপট বিজয়ীকে অভিনন্দন! এটি সত্যিই এক অসাধারণ, জীবন বদলে দেওয়া পুরস্কার। ক্যাবট হলো লিটল রক-এর একটি উপশহর, যেখানে বাসিন্দা প্রায় ২৭ হাজারের বেশি।
যদিও বুধবার একজনই বড় জ্যাকপট জিতেছেন, তবে ৮টি টিকিট পেয়েছে ১ মিলিয়ন ডলার করে এই টিকিটগুলো বিক্রি হয়েছে ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ানা, মিশিগান, নিউ ইয়র্ক, ওহাইও, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ায়।
দেশজুড়ে আরও ১১৪টি টিকিট জিতেছে ৫০ হাজার ডলার, আর ৩১টি টিকিট জিতেছে ১ লাখ ডলার, জানায় পাওয়ারবল।
এখন পাওয়ারবল জ্যাকপট শনিবারের ড্রয়ের জন্য ২০ মিলিয়ন ডলারে রিসেট হয়েছে। এই লটারি গেমটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের কয়েকটি বৃহত্তম জ্যাকপট তৈরি করেছে এর মধ্যে ২০২২ সালের ২.০৪ বিলিয়ন ডলার রেকর্ডও রয়েছে।
পাওয়ারবলের তথ্য অনুযায়ী, অতীতে ক্রিসমাস ইভ বা ক্রিসমাস ডেতেও একাধিক জ্যাকপট জেতা হয়েছে, তবে ১ বিলিয়ন ডলার কখনো ছুঁয়েছিল না—এবারই প্রথম।
জ্যাকপট বিজয়ীদের অর্থ পাওয়ার দুটি উপায় থাকে: অ্যানুইটি পরিকল্পনা এককালীন একটি পরিশোধের পর ২৯ বছরে ধাপে ধাপে অর্থ (প্রতি বছর ৫% হারে বাড়ে), অথবা এককালীন নগদ পরিশোধ। সাধারণত অধিকাংশ বিজয়ী এককালীন অর্থই বেছে নেন। পাওয়ারবল ড্র অনুষ্ঠিত হয় সোমবার, বুধবার ও শনিবার রাত ১০টা ৫৯ মিনিটে (ইস্টার্ন টাইম)।ৃ

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ