ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

শুক্রবার আসরের পর যে আমল করবেন

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:৫১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:৫১:৩০ অপরাহ্ন
শুক্রবার আসরের পর যে আমল করবেন ছবি: সংগৃহীত
শুক্রবার বা জুমার দিনের একটি বিশেষত্ব হলো এই দিনের এমন কিছু মুহূর্ত রয়েছে, যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া কবুল হয়। সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, কোন মুসলিম বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহ্‌র কাছে কিছু চায়, তা হলে তিনি তাকে অবশ্যই তা দান করেন। (সহিহ বুখারি)

হযরত আবু হোরায়রা (রা.) আব্দুল্লাহ ইবনে সালাম (রা.), ইমাম আহমদসহ (রহ.) বেশিরভাগ সাহাবি ও আলেমের মত হলো জুমার দিন দোয়া কবুলের বিশেষ সময় আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, জুমার দিন এমন বারোটি মুহূর্ত রয়েছে, এমন কোন মুসলিম বান্দা পাওয়া যাবে না, যে ওই মূহূর্তগুলোতে আল্লাহর কাছে কোন কিছু চাইবে, কিন্তু তাকে তা দেওয়া হবে না। তোমরা ওই মূহূর্তগুলোকে আসরের পর শেষ সময়ে অনুসন্ধান কর। (সুনানে নাসাঈ)

আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বলেন, একদিন রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বসে ছিলেন। আমি বললাম, আমরা আল্লাহ্‌র কিতাবে জুমার দিনের এমন একটি মুহূর্ত সম্পর্কে আলোচনা পেয়েছি যে মুহূর্তে কোনো মুমিন বান্দা নামাজরত অবস্থায় আল্লাহ্‌র কাছে কিছু প্রার্থনা করলে তিনি তার প্রয়োজন পূরণ করেন। আবদুল্লাহ বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার দিকে ইশারা করে বললেন, সামান্য কিছু সময়। আমি বললাম, আপনি যথার্থই বলেছেন, সামান্য সময়ই। আমি বললাম, সেই মুহূর্ত কোনটি? তিনি বললেন, সেটি হলো দিনের শেষ মুহূর্ত। আমি বললাম, তা তো নামাজের সময় নয়। তিনি বললেন, মুমিন বান্দা এক নামাজ শেষ করে বসে অন্য নামাজের প্রতীক্ষায় থাকলে সে নামাজের মধ্যেই থাকে। (সুনানে ইবনে মাজা)

তাই শুক্রবার আসরের পর আল্লাহর কাছে দোয়ায় নিরত থাকা উচিত। নিজের অভাব, অভিযোগ আল্লাহর কাছে তুলে ধরা উচিত। গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। আশা করা যায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ