ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি, আতঙ্ক কসবায় বিজিবির অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ নড়াইলে স্থায়ী জলাবদ্ধতায় নষ্ট আউশ ধান, কৃষকের ক্ষতি কয়েক কোটি টাকা বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা, নিহত ৩ দেশে ফিরলে সাকিব-হাসিনাকে পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার দেওয়া হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা, দ্রুত সমাধানের আশা টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ইরফান শুক্কুর, স্কোয়াডে সাব্বির-শামীম বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৯ মোটরসাইকেল মোহনগঞ্জে হাতুড়ে চিকিৎসকের কাছে দাঁতের চিকিৎসা, কিশোরের মৃত্যু সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা নিয়ামতপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

রোজ দাঁত মাজার পরও মুখে দুর্গন্ধ? এটা অন্য কোনও সমস্যার ইঙ্গিত হতে পারে

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:৪৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:৪৯:১১ অপরাহ্ন
রোজ দাঁত মাজার পরও মুখে দুর্গন্ধ? এটা অন্য কোনও সমস্যার ইঙ্গিত হতে পারে প্রতীকী ছবি
কথা বলার সময় কারও মুখ থেকে দুর্গন্ধ বেরোলেই অস্বস্তি। কলেজ হোক বা অফিস-এমন পরিস্থিতি হলে বিষয়টা খুব দ্রুতই চর্চার কেন্দ্রে চলে আসে। অনেকে ভাবেন, দাঁত ঠিকমতো না মাজলে বুঝি মুখে গন্ধ হয়। কিন্তু বাস্তবে তা নয়। দাঁত নিয়মিত পরিষ্কার করার পরও বহু মানুষ মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস -এর সমস্যায় ভোগেন। আর চিকিৎসকরা বলছেন, এই সমস্যাকে একেবারেই হালকা ভাবে নেওয়া উচিত নয়।

কোথা থেকে আসে এই দুর্গন্ধ?
সাধারণভাবে দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিভ বা মুখগহ্বরে সংক্রমণ হলে মুখে খারাপ গন্ধ তৈরি হয়। খাওয়ার পর ঠিকমতো মুখ না ধোয়া, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা, পর্যাপ্ত জল না খাওয়া বা দাঁতের এনামেল ক্ষয় হলেও দুর্গন্ধ হতে পারে। তবে এখানেই শেষ নয়।

সাইনাস থেকে পেট-সবই দায়ী হতে পারে
চিকিৎসকরা জানাচ্ছেন, সাইনাসের সংক্রমণ হলে নাক বা মুখ দিয়ে গাঢ় হলুদ কিংবা সবুজ রঙের মিউকাস বের হয়। এর থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে।

একই ভাবে যাঁরা ঘন ঘন বদহজম, গ্যাস বা অম্বলের সমস্যায় ভোগেন, তাঁদের ক্ষেত্রেও মুখে দুর্গন্ধ খুব সাধারণ বিষয়।

ডায়াবেটিস ও ভিটামিনের ঘাটতির প্রভাব
দীর্ঘদিন ডায়াবিটেসে ভুগলে রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়, আলগা হয়ে যেতে পারে দাঁতের মাড়ি। তার ফলে মুখে দুর্গন্ধ হতে পারে। এ ছাড়া ভিটামিন ডি -এর অভাবে দাঁত দুর্বল হয়, এনামেল ক্ষয়ে যায়। আবার ভিটামিন সি -এর ঘাটতিতে মাড়ি থেকে রক্ত পড়া, মুখে ক্ষত ও সংক্রমণ তৈরি হয়—যা শেষ পর্যন্ত দুর্গন্ধের কারণ।

শুধু দাঁত নয়, জিভ রোজ পরিষ্কার করছেন তো?
বিশেষজ্ঞদের মতে, জিভে জীবাণুর স্তর জমে থাকলে অনেকসময় মুখ থেকে বাজে গন্ধ বেরোতে পারে। অনেকেই দাঁত মাজার সময় জিভ পরিষ্কার করেন না। আবার মুখ শুকনো থাকলে বা লালা কম তৈরি হলেও ব্যাকটেরিয়া বাড়ে।

ধূমপান, অ্যালকোহল, নাক-কান-গলার সংক্রমণও মুখের দুর্গন্ধ বাড়াতে পারে।

দ্রুত দুর্গন্ধ কমাতে কী করবেন?
প্রতিদিন টাং ক্লিনার দিয়ে জিভ পরিষ্কার করুন
নুন জলে গার্গল করুন
পুদিনা বা তুলসি পাতা, দারুচিনি, লবঙ্গ চিবোতে পারেন
দিনে ৮–১০ গ্লাস জল খান
চিনি ছাড়া মাউথওয়াশ ব্যবহার করুন।
চিকিৎসকদের পরামর্শ

খাওয়ার পর মুখ ধোয়া, দিনে অন্তত দু’বার ব্রাশ করা, কফি-বিড়ি-সিগারেট-মদ কমানো খুব জরুরি। নিয়মিত দাঁতের ডাক্তার দেখানোও প্রয়োজন।

চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, দাঁত ব্রাশ করেও যদি মুখে দুর্গন্ধ থাকে, তা উপেক্ষা করবেন না। এটি শুধু স্বাস্থ্যের সমস্যা নয়, আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিতে পারে। নিয়মিত অভ্যাস আর সঠিক যত্নেই এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪