ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:৪১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:৪১:৩৩ অপরাহ্ন
তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান ছবি: সংগৃহীত
ইরান উপসাগরে কেশম দ্বীপের কাছে তেলবাহী একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে তেহরান। ট্যাংকারটিতে ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল বলে শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

তবে জব্দকৃত ট্যাংকারটির নাম কিংবা কোন দেশের সেই বিষয়ে ইরানি কর্তৃপক্ষ কোনও তথ্য জানায়নি। তেহরান বলেছে, ফৌজদারি অপরাধের অভিযোগে ১৬ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিদেশি ওই ট্যাংকার গত বুধবার জব্দ করা হয়। এর আগে, গত সপ্তাহে ইরান বলেছিল, ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাংকার জব্দ করা হয়েছে। ওই সময়ও ট্যাংকারের নাম কিংবা সেটি কোন দেশের, সেই তথ্যও প্রকাশ করা হয়নি।

উচ্চ ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান ব্যাপকভাবে কমে যাওয়ায় বিশ্বের সবচেয়ে কম মূল্যে জ্বালানি পাওয়া যায় ইরানে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোতে সমুদ্রপথে ব্যাপক জ্বালানি পাচার ঠেকাতে উদ্যোগ নিচ্ছে দেশটি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, জব্দকৃত ট্যাংকারের নাবিকদের আটক করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য বিচারিক কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে দেশটিতে চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত নেটওয়ার্ক শনাক্তে অতিরিক্ত তদন্ত চলছে বলেও জানিয়েছে তেহরান।

জ্বালানিবাহী ট্যাংকার জব্দের এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন আঞ্চলিক উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জবাবে তেহরান বারবার হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ অথবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ওই প্রণালীতে কোনও ব্যাঘাত ঘটলে বৈশ্বিক জ্বালানি বাজারে তা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সূত্র: রয়টার্স, ইরান ইন্টারন্যাশনাল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ