ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

যমুনার চরে ঘোড়া জবাইয়ের পর ঢাকায় মাংস পাচার চেষ্টাকালে আটক ২

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:২৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:২৪:৪২ অপরাহ্ন
যমুনার চরে ঘোড়া জবাইয়ের পর ঢাকায় মাংস পাচার চেষ্টাকালে আটক ২ ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে সাতটি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুর উপজেলার ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়েছে

আটকরা হলেন—বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম ও গাজীপুর জেলার কোনাবাড়ি পেয়ারাবাগান মহল্লার মৃত আবুর ছেলে ট্রাকচালক মো. তারেক মিয়া।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, একটি চক্র যমুনার চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহন করে ঢাকা নিয়ে হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে সাতটি ঘোড়ার সাত বস্তা মাংসসহ দুইজনকে আটক করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ (১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে জাইদুল ইসলামকে ১৫ হাজার ও ট্রাকচালক মো. তারেক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, মাংসগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান ও কাজিপুর থানার এসআই মাহমুদ হাসান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়