ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মেলবোর্নে একদিনে পড়লো ২০ উইকেট

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:২২:০৬ অপরাহ্ন
মেলবোর্নে একদিনে পড়লো ২০ উইকেট ছবি: সংগৃহীত
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৭৬.১ ওভার। পেস বান্ধব উইকেটে একদিনে পড়েছে ২০ উইকেট। এমন অদ্ভুতুড়ে দিন শেষে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রানে এগিয়ে আছে অজিরা। হাতে আছে পুরো ১০ উইকেট।

শুক্রবার (২৬ ডিসেম্বর) টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাট করে মাত্র ১৫২ রানে অলআউট হয় অজিরা। দলের পক্ষে মাইকেল নেসার করেন সর্বোচ্চ ৩৫ রান।

এছাড়া উসমান খাজা ২৯, অ্যালেক্স ক্যারি ২০ ও ক্যামেরুন গ্রিন করেন ১৭ রান। ইংল্যান্ডের পক্ষে জস টাং ৫টি ও গ্যাস অ্যাটকিনসন নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও সুবিধা করতে পারেনি। অজি পেসারদের বোলিং তোপে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে হ্যারি ব্রুক করেন সর্বোচ্চ ৪১ রান। 

এছাড়া গ্যাস অ্যাটকিনসন ২৮ ও বেন স্টোকস করেন ১৬ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। অজিদের পক্ষে মাইকেল নেসার ৪টি ও স্কট বোল্যান্ড নেন ৩টি উইকেট। 

৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সঙ্গে নাইট ওয়াচম্যান হিসেবে ওপেনিংয়ে নামেন বোল্যান্ড। মাত্র ১ ওভারে ৪ তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া।   

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড