ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

অভিনেত্রী পার্নো মিত্র বিজেপি ছেড়ে তূণমূলে যোগ দিলেন

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:১৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:১৯:৪১ অপরাহ্ন
অভিনেত্রী পার্নো মিত্র বিজেপি ছেড়ে তূণমূলে যোগ দিলেন ছবি: সংগৃহীত
আগামী বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভোটের আর মাস চারেক বাকি। তার আগে রাজ্যের রাজনীতিতে দলবদলের পালা! এবার বিজেপি ছেড়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র।

শুক্রবার (২৬ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যটির বরাহনগর কেন্দ্রে প্রার্থীও হন। তবে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে হেরে যান। পরবর্তীতে তাপস রায় বিজেপিতে যোগ দেন। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হলে তৃণমূলের প্রার্থী হন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 

বিজেপির সেই পার্নো মিত্রই এবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। 

পার্নোর অভিনয়জীবন শুরু ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু। বড় পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি।

অভিনেত্রীর ঝুলিতে আছে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ ইত্যাদি ছবি।

২০১৯ সালে বিজেপিতে যোগ দেন পার্নো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছিল।ওই বছরে বিজেপি বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিল পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতো একাধিক তারকাকে। ওই নির্বাচনে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।

শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের সিনিয়র নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে রাজ্যের শাসকদলে যোগ দেন পার্নো। পার্নোর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা। 

তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করেন পার্নো। এ সময় তিনি বলেন, আমার নতুন পথচলা শুরু হলো।

বিজেপিতে যোগ দেওয়া ভুল ছিল বলে স্বীকার করেন অভিনেত্রী। তার কথায়, বিজেপিতে যোগদান করা আমার ভুল ছিল। এখন সেই ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। মমতা ব্যানার্জি নেতৃত্বে আমি তৃণমূলে যোগদান করেছি, এটা আমার কাছে বড় ব্যাপার। ছয় বছর আগে বিজেপিতে যোগদান করেছিলাম, কিন্তু আমি সাফল্য পাইনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক