ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে চাহিদা না থাকায় স্বল্প জীবনকালের ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১২:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১২:৩৭:২০ অপরাহ্ন
নিয়ামতপুরে চাহিদা না থাকায় স্বল্প জীবনকালের ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক নিয়ামতপুরে চাহিদা না থাকায় স্বল্প জীবনকালের ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক
বছর দুয়েক আগে স্থানীয় বাজারের একটি বীজ ভান্ডার থেকে স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধানের বীজ কিনেছিলেন কৃষক বিরেন প্রামানিক। জমিতে রোপণ করে ফলনও ভালো পেয়েছিলেন । কিন্তু বিপত্তি দেখা দিলো  সেই ধান বিক্রি করতে গিয়ে। কেউ আর কিনতে চায় না। বাধ্য হয়ে সেই ধান চাষ বন্ধ করে দিয়েছেন তিনি।

বাজারে চাহিদা না থাকায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিরেন প্রামানিকের মতো অনেক কৃষক উফশী জাতের  স্বল্প জীবনকালের ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। 

কৃষকেরা বলছেন, স্বল্প জীবনকালের এসব ধানের ফলন 'সন্তোষজনক'। প্রচলিত জাতের ধানের তুলনায়  তাড়াতাড়ি কাটা যায় । এতে করে আমন ও বোরো মৌসুমের মাঝখানে বাড়তি অন্য একটি ফসল চাষ করে আর্থিকভাবে লাভবান হন তাঁরা। বাজারে চাহিদা না থাকায় স্বল্প জীবনকালের ধান চাষে  আগ্রহ হারাচ্ছেন। তবে ধান ব্যবসায়ীরা বলছেন, বাজারে এসব ধান 'নূন্যতম' পরিমাণে আমদানি না হওয়ায়  কিনতে পারছেন না। 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, উপজেলায় ব্রি- ৬৫, ৭৫,৮৭,৯৪ ও বিনা-১৭ জাতের উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালের ধান চাষ করা হয়। এসব জাতের ধান রোপণের ১১০দিন থেকে ১৩০ দিনের মধ্যে কর্তন করা যায়। যেখানে প্রচলিত জাতের ধান রোপণের ১৪০ দিন পরে কর্তন করা যায়। 

উপজেলার ভাবিচা গ্রামের কৃষক গোপাল চন্দ্র প্রামানিক বলেন, আমি গত বছর বোরো মৌসুমে ব্রি- ৬৫ জাতের ধান লাগিয়েছিলাম। ফলনও ভালো হয়েছিল। কিন্তু বাজারে বিক্রি করতে গেলে কেউ কিনতে রাজি হচ্ছিল না। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছিল। 

একই গ্রামের কৃষক বিরেন প্রামানিক বলেন, অল্প জমিতে উফশী জাতের সেই ধান রোপণ করে ফলন ভালো হওয়ায় খুশি হয়েছিলাম। ভেবেছিলাম সামনে মৌসুমে আরও বেশি জমিতে রোপণ করবো। কিন্তু  কোথাও বিক্রি করতে না পেরে হতাশ হয়েছিলাম। 

আরেক কৃষক মিন্টু চন্দ্র বলেন, তিনি কয়েক বছর আগে হিরা-১ জাতের উচ্চ ফলনশীল ধান লাগিয়েছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু বিক্রি করতে গিয়ে বিপত্তিতে পড়েন। 

ধান ব্যবসায়ী সুমন কুমার প্রামানিক বলেন,পাইকারী ক্রেতারা আমাদের কাছ থেকে 'এক ট্রাক' (৫০০ মণ) অথবা 'এক ট্রাক্টর' (২২০ মণ) হিসেবে ধান কেনেন। এর কম হলে 'খল' পূরণ হয় না, তখন তাঁরা কিনতে চান না। স্বল্প জীবনকালের এসব ধান কৃষকেরা রোপণ করেন কম।  তাই অল্প ধান কেনা সম্ভব হয় না।

তানোরের স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ স্বল্প জীবনকালের বেশ কিছু জাত উদ্ভাবন করেছেন। তিনি বলেন, কোনো জাতের 'এক ট্রাক' বা 'এক ট্রাক্টর' ধান না হলে ব্যবসায়ীদের 'খল' পূরণ হয় না। তাই এসব জাতের ধান কিনতে চান না।

তিনি আরও  বলেন, একই এলাকার সব কৃষক যদি অল্প জমিতেও এসব স্বল্প জীবনকালের ধান রোপণ করে তাহলে বেশি পরিমাণ ধান উৎপাদন হবে। ব্যবসায়ীদের 'খল'ও পূরণ হবে। তখন কৃষকদের এসব ধান বাজারে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না। 

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম  বলেন, স্বল্প জীবনকালের বেশ কয়েকটি জাত রয়েছে। আমন মৌসুমে  ব্রি-৮৭ জাতের ধান স্বর্না-৫ জাতের সম বৈশিষ্ট্যের ধান। যেখানে স্বর্না জাতের ধান রোপণের  ১৪০ দিন পরে কর্তন করা যায় সেখানে ব্রি-৮৭ ধান রোপণের ১২০-১২৫ দিনের মধ্যে কর্তন করা যায়। এক্ষেত্রে কৃষকেরা  কার্তিক মাসেই আলু, সরিষা,গমসহ অন্যান্য 'মধ্যবর্তী' ফসল রোপণ করতে পারেন। 

তিনি আরও বলেন, কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে এসব স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল জাতের ধান রোপণের ক্ষেত্রে পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি