ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

নোয়াখালীর গণধর্ষণ মামলার দুই পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১১:৫৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১১:৫৩:২৫ পূর্বাহ্ন
নোয়াখালীর গণধর্ষণ মামলার দুই পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার নোয়াখালীর গণধর্ষণ মামলার দুই পলাতক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
নোয়াখালীর সুধারাম মডেল থানার আলোচিত গণধর্ষণ মামলার সন্দেহভাজন দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতারকৃতরা হলেন মো. সালাহ উদ্দিন (৫০) ও মো. নুরনবী (২৮)।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সুধারাম থানার মামলা নম্বর-১৩ (তারিখ ১৫ জানুয়ারি ২০২৫) এর প্রধান সন্দেহভাজন আসামি মো. সালাহ উদ্দিন চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সালাহ উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ৮টায় র‍্যাব-৭ এর অপর একটি দল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অপর সন্দেহভাজন পলাতক আসামি মো. নুরনবীকে গ্রেফতার করা হয়।


র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮২ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩) ও ৩০ ধারায় মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত দুই আসামিকে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার