ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

নিউ জার্সিতে অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ হত্যা, প্রেমিক গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১১:১৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১১:১৩:৩১ পূর্বাহ্ন
নিউ জার্সিতে অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ হত্যা, প্রেমিক গ্রেফতার নিউ জার্সিতে অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ হত্যা, প্রেমিক গ্রেফতার
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে গত ২১ ডিসেম্বর ২৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার প্রেমিককে। পুলিশ জানিয়েছে, স্ট্যাফে ছুরিকাঘাতে ইমানির মৃত্যু হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর সকালে পুলিশ একটি ফোন পেয়ে ইমানির বাড়িতে যায়। সেখানে ঘরের মধ্যে ইমানিকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে স্থানীয় রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমানিকে জর্ডন ডি জ্যাকসন-স্মল নামে তার প্রেমিক ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় জর্ডনকে গ্রেফতার করে হত্যার অভিযোগ (মার্ডার) আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইমানি ও জর্ডন পরস্পরকে চিনতেন এবং তাদের সম্পর্ক ছিল।

ইমানি ডিয়া স্মিথের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে। ইমানি একজন প্রতিভাবান শিল্পী ছিলেন; তিনি বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে নির্মিত ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। তিনি রেখে গেছেন একটি তিন বছর বয়সী সন্তান।

পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনের কারণ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দ্রুততম সময়ে মামলার বিস্তারিত নথিভুক্তির কথা জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি